বাংলাদেশের জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক নানা চলচ্চিত্র নির্মাণ হয়ে আসছে। এ দেশের সুস্থ ধারার চলচ্চিত্রগুলোর মধ্যে একটি বড় অংশ জুড়ে আছে এই মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো। এ চলচ্চিত্রগুলোর অনেকগুলোতে যেমন সরাসরি যুদ্ধের ভয়াবহতা উঠে এসেছে। যেমন: ওরা ১১ জন(১৯৭২), সংগ্রাম(১৯৭৩), একাত্তরেরযীশু(১৯৯৩), হাঙ্গর নদীর গ্রেনেড(১৯৯৭)। সেই সাথে কিছু চলচ্চিত্রে প্রত্যক্ষভাবে যুদ্ধকে উপস্থাপন না করে পরোক্ষভাবে এর ভয়াবহতাকে উপস্থাপন করা হয়েছে। উপস্থাপন করাহয়েছে যুদ্ধের স্বীকার হওয়া শরণার্থী বা পালিয়ে বেড়ানো মানুষের জীবনাবেগকে। এধরনের চলচ্চিত্রের মধ্যে আছে, মুক্তির গান(১৯৯৫), শ্যামল ছায়া(২০০৩), খেলাঘর(২০০৬)। এছাড়াও কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে যুদ্ধ পূর্বকালীন ও যুদ্ধ পরবর্তী বাংলাদেশে এর প্রভাব ও রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি ও বাস্তবতা নিয়ে। এধরনের চলচ্চিত্রের মধ্যে আছে, জীবন থেকে নেওয়া(১৯৭১), এখনো অনেক রাত(১৯৯৭), মেঘের অনেক রং(১৯৭৬), আলোর মিছিল(১৯৭৪)। উল্লেখ্য যে মুক্তিযুদ্ধ চলাকালে মার্কিন চলচ্চিত্রকার লিয়ার লেভিনজয় বাঙলানামে একটি চলচ্...